ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিষ্ঠাতা মহোদয়ের স্বাগত বাণী—
বাংলাদেশের সর্ব উত্তরের জনপদের ঐতিহ্যবাহী জেলা পঞ্চগড়। প্রাকৃতিক ঐতিহ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও এ জেলার জনগণের জীবন যাত্রার মান অন্যান্য জনপদের তুলনায় নিম্নগামী ছিল। সময়ের প্রয়োজনীয়তার প্রেক্ষিতে অত্র এলাকার মানুষের জীবন মানের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ১৯৯০ সালে প্রতিষ্ঠা করেছিলাম ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইনস্টিটিউট নামীয় এ শিক্ষা প্রতিষ্ঠানটি। যুগের সাথে তালমিলিয়ে প্রতিষ্ঠাকালীন সময় থেকে সুদূরপ্রসারী লক্ষ্য বাস্তবায়নের নিমিত্তে প্রোজ্জ্বল দিশারি রূপে অত্র এলাকার শিক্ষার্থীদের আলোকায়নের দায়িত্ব পালন করে যাচ্ছিল এ প্রতিষ্ঠানটি। কিন্তু পরবর্তীকালে সরকারের দ্বিচারিতায় এর ছন্দপতন ঘটে। ‘জুলাই গণঅভ্যুত্থান' পরবর্তী প্রতিষ্ঠানটির কার্যক্রম তার পূর্ববলয়ে ফিরতে সচেষ্ট রয়েছে। এর সাথে তোমাদের দৃঢ় মনোবল ও বিশ্বায়নের চাহিদা মাফিক শিক্ষা গ্রহণের প্রবণতার মাধ্যমে প্রাপ্ত অর্জন তোমাদেরকে যোগ্য, দক্ষ ও প্রজ্ঞাবান হিসাবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি সহায়ক হবে বলে আমার বিশ্বাস। প্রতিষ্ঠানটির গভর্নিং বডি, শিক্ষকমণ্ডলী ও অভিভাবক- এই ত্রয়ীর উপদেশনা- নির্দেশনা তোমাদের জ্ঞানের আলোক ধারার বিস্তরণকে আরো ত্বরান্বিত করে জাতির সার্বিক কল্যাণে আগামীর রূপকার হিসাবে তোমাদেরকে প্রতিষ্ঠা করবে- ইনশাআল্লাহ।
এ শুভ কামনায়-
মুহম্মদ জমির উদ্দিন সরকার
(ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার প্রতিষ্ঠাতা অত্র কলেজ)