Logo
Barrister Jamiruddin Sircar Institute (Degree), Panchagarh
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইনস্টিটিউট (ডিগ্রী), পঞ্চগড়
📍 এইচ.এস.সি (সাধারণ): ৮৫৫০, এইচ.এস.সি (বিএমটি): ১১০২৭, ডিগ্রী: ৩৬১২, ইআইআইএন: ১৩২০১১

Message of the Principal

কাজী মো. কায়েদ-ই-আজম
কাজী মো. কায়েদ-ই-আজম

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ মহোদয়ের বাণী—

কাঞ্চনজঙ্ঘার পাদদেশে মহানন্দা-করতোয়া বিধৌত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যে মণ্ডিত ও সবুজ চায়ের সমাহারের এক অনন্য লীলাভূমি পঞ্চগড় জেলা। এই জেলার কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইনস্টিটিউট (ডিগ্রি)’, পঞ্চগড়। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি অত্র এলাকায় শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখে চলেছে এই প্রতিষ্ঠান। এটি একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান। সাধারণ শিক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানটিতে কারিগরি শিক্ষাদানেরও সুব্যবস্থা রয়েছে। বিশেষ কার কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বি.এম.টি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পর্যায়ে বি.এ ও বি.এস.এস কোর্সে পাঠদান প্রক্রিয়াও চলমান রয়েছে । এছাড়াও প্রতিষ্ঠান চত্বরে ভিন্ন ব্যবস্থাপনায় মাধ্যমিক শাখার পাঠদান প্রক্রিয়া চালু রয়েছে। সুযোগ্য গভর্নিং বডির পরামর্শে এবং মেধাবী ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী কর্তৃক পাঠদানের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে সহশিক্ষাক্রমের এ প্রতিষ্ঠানটি। যারা অত্র প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহণ করেছ বা করছ তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন।

এ প্রতিষ্ঠানের ভর্তিচ্ছুদের প্রতি আমার প্রত্যাশা নতুন পরিবেশে এসে তারা যেন বিভ্রান্ত না হয়ে তাদের আগ্রহ ও প্রচেষ্টা এবং আমাদের দিকনির্দেশনা ও আন্তরিকতা- এর সমন্বয়ে তারা হয়ে উঠবে আগামীর আলোকিত মানুষ। এ প্রতিষ্ঠানের নিয়ম-কানুন সুশৃঙ্খলতার সাথে পরিপালনের মাধ্যমেই তাদের প্রত্যাশা ও কল্পনা বাস্তব রূপে আবির্ভূত হবে। পরিশেষে সবার মঙ্গলময় জীবন কামনা করি।

কাজী মো. কায়েদ-ই-আজম
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
(ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইনস্টিটিউট (ডিগ্রি), পঞ্চগড়)

কাজী মো. কায়েদ-ই-আজম

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)