Logo
Barrister Jamiruddin Sircar Institute (Degree), Panchagarh
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইনস্টিটিউট (ডিগ্রী), পঞ্চগড়
📍 এইচ.এস.সি (সাধারণ): ৮৫৫০, এইচ.এস.সি (বিএমটি): ১১০২৭, ডিগ্রী: ৩৬১২, ইআইআইএন: ১৩২০১১

Message of the Chairman

এম.এ. মজিদ
এম.এ. মজিদ

সভাপতি

শিক্ষার্থীদের উদ্দেশ্যে গভর্নিং বডির সভাপতি মহোদয়ের বাণী—

পঞ্চগড় জেলার সুপরিচিত ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইনস্টিটিউট (ডিগ্রি), পঞ্চগড়- এ ভর্তিচ্ছুক আগামীর শিক্ষার্থীসহ বর্তমানের শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সুধীজন এবং প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির অভাবিত উন্নয়নের সাথে সাথে বিশ্বব্যাপী মানুষের যাপিত জীবন মানের আমূল পরিবর্তন সাধিত হয়েছে এবং হচ্ছে। এ পরিবর্তনে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা আমাদের মত দেশের জন্য নিঃসন্দেহে এক বড় চ্যালেঞ্জ। যথোপযুক্ত নীতি ও কর্মপরিকল্পনার মাধ্যমে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ব দরবারে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি প্রতিষ্ঠার অঙ্গিকার করতঃ নিঃস্বার্থভাবে কর্ম প্রক্রিয়া চলমান রাখতে হবে। এই অঙ্গিকার বাস্তবায়নে নতুন প্রজন্মের মানসম্মত শিক্ষা এবং তথ্যপ্রযুক্তির জ্ঞান ও দক্ষতা অনস্বীকার্য। সীমিত পরিসরে থেকেও এখন জ্ঞান-বিজ্ঞানের বৃহত্তর পরিমন্ডলে যুক্ত থাকার সুযোগ অবারিত। এ সুযোগের সদ্ব্যবহার করে আমাদের শিক্ষক-শিক্ষার্থীরাও নিজেদের আরো দক্ষ ও যোগ্য করে তুলতে সক্ষম হবে, এতে কোন সন্দেহ নেই। শ্রেণি কার্যাবলির পাশাপাশি নানামাত্রিক সৃজনশীল চর্চার উদ্যোগ ও সমন্বিত প্রয়াস অব্যাহত রাখার মাধ্যমে এ প্রতিষ্ঠানটি একটি আদর্শ ও অনুকরণীয় প্রতিষ্ঠান হয়ে উঠবে বলে আমি বিশ্বাস রাখি।

এম.এ. মজিদ
গভর্নিং বডি, সভাপতি
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইনস্টিটিউট (ডিগ্রি), পঞ্চগড়।

এম.এ. মজিদ

সভাপতি